,

শিরোনাম

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না, ইরানের হুঁশিয়ারি

সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান যুদ্ধে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া এ দাবি করেছেন।

মোহাম্মদ আকরামনিয়া বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ২২৮টিরও বেশি স্থাপনা ও স্থাপনা-সংশ্লিষ্ট স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসবের মধ্যে বেশ কিছু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিই অভিযান পরিচালনার সক্ষমতা ধরে রাখতে পারেনি। এ কারণে মার্কিন বাহিনীকে তাদের যুদ্ধজাহাজের জ্বালানি এবং সেনাসদস্যদের প্রয়োজনীয় রসদ মধ্যপ্রাচ্যের বাইরের অঞ্চল থেকে নিয়ে আসতে হচ্ছে।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ‘আমরা কখনোই এই অঞ্চলে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেব না। তবে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সেগুলোর বর্তমান কার্যক্ষমতা নিয়ে ইরানের এসব দাবির বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়