,

শিরোনাম

নিরাপদ পানি নিশ্চিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার দেবে বিদেশি বিভিন্ন সংস্থা

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশে নিরাপদ পানি নিশ্চিতে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডসহ বিভিন্ন সংস্থা ২ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পানি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাই দেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। দেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ায় যে চ্যালেঞ্জ, সেটা নিশ্চিতে সমন্বিতভাবে পরিকল্পনা করছে সরকার। নদীর উজানে পানি প্রত্যাহার করার কারণে নদী শুকিয়ে যাচ্ছে, আর দক্ষিণের পানিতে লবণাক্ততা বাড়ছে।

এ সময় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ বলেন, সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে বাংলাদেশের সাথে কাজ করবে ইউনিসেফ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়