ভূঞাপুরে স্মরণসভা ও হানাদার মুক্ত দিবস পালন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের গবেষণা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল কদ্দুস, শহিদ আব্দুস সালাম ও সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকির স্মরণসভা ও ভূঞাপুর হানাদার মুক্ত দিবস শুক্রবার (09 অক্টোবর) সন্ধ্যায় পালন করা হয়।
স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মুক্তি যুদ্ধ গবেষণা পরিষদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে এবং গবেষক মামুন তরফদারের সঞ্চালনায় অতিথি ছিলেন, কবি আবদুল হালীম খাঁ, মুক্তি যুদ্ধের টুআইসি মির্জা মোহাম্মদ এছাহাক, বিশিষ্ট সমাজ সেবক খায়রুজ্জামান ভূঁইয়া, মুক্তি যোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া।
বক্তব্য রাখেন, সাবরেজিস্টার (অব.) মনির হোসেন, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, চারণ কবি শাহজাহান মিয়া, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সাত্তার, মনিরুজ্জামান তরফদার বাবু, নাফিস আহসান, হানিফ ভূঁইয়া প্রমুখ। কবিতা পাঠ করেন, আব্দুর রহিম ও হারুন অর রশিদ ও নজরুল ইসলাম দুলাল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।