,

শিরোনাম

আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: মোজতবা খামেনির হাতে লেখা চিঠি

সংবাদের আলো ডেস্ক: ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ ভূয়সী প্রশংসা করে সংস্থাটিকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ্য করে লেখা খামেনির ওই চিঠিতে বলা হয়, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই হয়ে থাকে।’

হাতে লেখা বার্তাটিতে খামেনি আরও উল্লেখ করেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফলস্বরূপ আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান এবং অপার বরকত ও বিজয় দান করবেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়