শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪৮ জনের মধ্যে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ের মধ্যে সিলেটে মারা গেছেন ২ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে  হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়