,

শিরোনাম

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সংবাদের আলো ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো- তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, ধরমপুর, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, বটতলা ও তৎসংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়