সাংবাদিক জহুরুলের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের পিতা মরহুম আব্দুল গফুর সরকারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৭ জুন) পৌর এলাকার মুকুন্দগাতীস্থ মরহুমের নিজ বাস ভবনে পরিবারের পক্ষথেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার দেয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ জুন ২৫০ শয্যা সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জহুরুল ইসলামের পিতা আব্দুল গফুর সরকার ইন্তেকাল করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্বিয়-স্বজন ও গুনগাহি রেখে গেছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।