বেলকুচির কামারপাড়া বাজার বনিক সমিতি নির্বাচনে সভাপতি লাভলু : সম্পাদক আনোয়ার
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া চৌমুহনী বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে মতিয়ার রহমান লাভলু সভাপতি ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খন্দকার এবং সহ-সভাপতি হিসেবে আব্দুল মালেক মন্ডল নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ জুন) দিনব্যাপী কামারপাড়া লতিফা শাহজাহান বালিকা বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। কামারপড়া চৌমুহনী বনিক সমিতি নির্বাচনে ৩৫৬ ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে মতিয়ার রহমান লাভলু (চেয়ার) ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্ধী আব্দুল গফুর মন্ডল (ছাতা) ৯৩ ভোট পেয়ে প্রতিদন্ধিতা করেছে। সাধারণ সম্পাদক পদে আনোয়ার খন্দকার (মোরগ) ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্ধী সেলিম সরকার (তালাচাবি) ১২৮ ভোট পেয়ে প্রতিদন্ধীতা করেন। সহ-সভাপতি পদে আব্দল মালেক মণ্ডল (ঘরি) ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্ধি হাফেজ মান্নান খন্দকার (মোমবাতি) ১৬৩ ভোট পেয়ে প্রতিদন্ধিতা করেছেন।
এছাড়া উক্ত নির্বাচনে আরও ৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সন্তেষ আলী (ফ্যান) ২১৪ ভোট, বারেক সরকার (হাতি) ২০৪ ভোট, মজনু মন্ডল (আপেল) ১৮৭ ভোট, মুছা আহম্মেদ (গোলাপ ফুল) ১৮৫ ভোট, সোহাগ মন্ডল (ঘোড়া) ১৮৪ ভোট, কৃঞ্চ কুমার ঘোষ (বাল্ব) ১৮৩ ভোট, ছাইদুল ইসলাম (হাতপাখা) ১৬৯ ভোট, আলী হোসেন (মাছ) ১৬৭ ভোট, শহিদুল ইসলাম (বালতি) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।