সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নেই সরকারি যাত্রী ছাউনি, ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সরকারি কোনো যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু যাত্রীদের জন্য নেই সরকারি কোনো ছাউনি কিংবা বসার ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই ভিজতে হয় যাত্রীদের, আবার প্রচণ্ড রোদেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে তাদের কষ্ট আরও বেড়ে যায়। অনেক যাত্রী বাধ্য হয়ে আশপাশের দোকানপাট বা ভবনের বারান্দায় আশ্রয় নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিসিক বাসস্ট্যান্ড শাহজাদপুরের একটি গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র হলেও দীর্ঘদিনেও এখানে সরকারি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়নি। দ্রুত একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত যাত্রীবান্ধব অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়