,

শিরোনাম

স্বর্ণের দাম আরও কমলো

সংবাদের আলো ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১,১০৮ টাকা কমে ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম ১,০৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়