সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

আলমগীর কবির,  (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে জমকালো আয়োজনে “বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), আলফাডাঙ্গা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​১৪ জুন (রবিবার) সকাল ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​সভাপতিত্ব করেন, 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুল হক শিকদার। 

​যৌথ সঞ্চালনায় ছিলেন,

​অ্যাডভোকেট গৌরদাস গৌতম।

সাধারণ সম্পাদক, 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও

​মিলন কুমার বিশ্বাস। 

সহকারী শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:

​মোস্তাফিজ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।

​মো: শামীম আহমেদ, সহকারী পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।

​আশরাফুল রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার।

​মো: আজাদুল ইসলাম, প্রধান শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

​তাজমিনুর রহমান তুহিন, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিক।

​শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

​মো: রফিকুল ইসলাম, সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রমুখ।

​অংশগ্রহণকারী দল ও বিচারক মণ্ডলী

​উপজেলার মোট চারটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলো হলো:

১. আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

২. কামারগ্রাম কাঞ্চন একাডেমি

৩. হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়

৪. জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়

​প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক লায়লা সুলতানা ও উম্মে সালমা।

​যুক্তি-তর্কের তীব্র লড়াই শেষে প্রতিযোগিতায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, রানারআপ নির্বাচিত হয় জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়।

​প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা তরুণ প্রজন্মের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়