সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

মো: শাকিল আহমেদ শ্রীবরদী (শেরপুর) শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩ নং কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। এ সেবার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ডের সদস্য শামীম আহাম্মেদ জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে এবং আদালতমুখী মামলার সংখ্যাও কমবে।

‎এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়