হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৪ শিশুর
সংবাদের আলো ডেস্ক: ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৯১ জনে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।