,

শিরোনাম

ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসকদের, রোগীদের অপেক্ষা 

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসকদের, অপেক্ষার প্রহর গুণছেন সেবা প্রার্থীরা।

ঘড়িতে সময় সকাল ৮ টা। বন্ধ রয়েছে হাসপাতালের কর্মরত সকল চিকিৎসকের রুম।  দেখা মেলেনি কোন কর্মকর্তা ও বহির্বিভাগের সেবা প্রদানকারী কোন চিকিৎসকদের। শুধু আজকের ঘটনা নয়, এটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্যদিনের চিত্র। 

 শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায়  হাসপাতালটিতে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও অনেকে আসছেন সাড়ে ৮টা পর থেকে সাড়ে ৯টা ছুঁই ছুঁই করে। তবে ধারাবাহিক ভাবেই খোলা রয়েছে ইমারজেন্সি ও প্যাথলজি বিভাগ। ইমারজেন্সি বিভাগে দেয়া হচ্ছে নিয়মিত চিকিৎসা সেবা এবং পরামর্শ। 

অপরদিকে ৮.২৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ। এরপর থেকে একে একে খোলা হয় বহির্বিভাগের চিকিৎসরদের রুম। রুম খোলার পর দুই-একজন ডাক্তার বসলেও অধিকাংশ ডাক্তার আসেন সাড়ে ৮টার পর থেকে সাড়ে ৯টার মধ্যে।  সময়মত না আসায় বহির্বিভাগের পাশে ডাক্তারের অপেক্ষায় রয়েছেন সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা। 

ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা বলেন, সকাল  থেকে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। প্রায় ৪০ মিনিট ধরে বসে আছি, এখনো কোন ডাক্তার আসে নাই। কখন আসবে কেউ বলতেও পারছে না। এখন আমাদের বসে থাকা ছাড়া কিছুই করার নেই।

এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়