পাঁচ বছরে ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে – দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু
উজ্জ্বল অধিকারী: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য এমন একটি দল গঠন করে দিয়েছে, যে দলে সকল ধর্ম ও মতের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিএনপি সবসময় দেশের মানুষের ভালোবাসা নিয়ে চলে। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল যতবার বাংলাদেশে নির্বাচিত হয়েছে, ততবার দেশের মানুষ অবাদ ও নিরপেক্ষভাবে বিএনপিকে সমর্থন দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিভিন্ন সময় নির্যাতন ও নিপীড়ন চালানো হলেও তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও পরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ৩১ দফার সব প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সাথে মিলে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় সোহাগপুর নূতনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় এসব কথা বলেন।
সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মো: বনি আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রাং, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাসুদ রানা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রাং, বিএনপি নেতা হাজী মোহাম্মদ আলী ভূইয়া প্রমুখ। জনসভা শেষে বিপুল সংখক নেতাকর্মী একটি আনন্দ র্যালী বের হয়ে বেলকুচি সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।