,

শিরোনাম

জ্বালানি তেলের দাম প্রভাবিত করতে গণমাধ্যমকে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন, অভিযোগ ইরানের

সংবাদের আলো ডেস্ক: জ্বালানি বাজারে প্রভাব বিস্তার করে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ কাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু ব্যক্তি ‘সহজে প্রভাবিত করা যায় এমন গণমাধ্যম’ ব্যবহার করছেন বলেও দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের গোয়েন্দা তথ্য অনুযায়ী, জ্বালানি বাজারকে নিজেদের স্বার্থে প্রভাবিত করার জন্য ‘বড় ধরনের তৎপরতা’ চলছে।

তিনি লেখেন, ‘মার্কিন সরকারের কিছু ব্যক্তি ব্যক্তিগত লাভের জন্য দাম প্রভাবিত করতে সহজে প্রভাবিত করা যায় এমন গণমাধ্যমকে ব্যবহার করছেন। একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্টকে একটি পরাজয়মুখী যুদ্ধে জড়িয়ে রাখার চেষ্টা করছেন।’

আরাঘচির অভিযোগ, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষও যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছে। এসব পক্ষ যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে অতিরিক্ত আশাবাদী মূল্যায়ন তুলে ধরছে বলেও দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত এর প্রকৃত প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপর। তার ভাষায়, ‘মার্কিন ভোক্তারাই এর আসল মূল্য দিচ্ছেন।’

তবে আরাঘচির অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়