জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশে ফিরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব্যপারে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা যায়।
উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘে সাইপ্রাসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এর সভাপতিত্ব এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।