লংমার্চ করে লাভ নেই, এতে জ্বালানি ব্যবহার শুধুই অপচয়: আব্দুস সালাম
সংবাদের আলো ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই। বরং এই লংমার্চে তারা (১১ দলীয় ঐক্য) যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে সেটা শুধুই অপচয়, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। ক্ষমতায় বসেই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে।
তবে, মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। এজন্য বিএনপি সরকারকে বিরোধী দলের ধন্যবাদ দেয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।