,

শিরোনাম

উ‌লিপু‌রে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)পালিত 

খালেক পারভেজ লালু,উলিপুর (কু‌ড়িগ্রাম) প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রামের উ‌লিপু‌রে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) (১২ রবিউল আউয়াল ১৪৪৮) উপল‌ক্ষে আলোচনা সভা ও‌ দোয়া মাহ‌ফিল অনুষ্টান অনু‌ষ্টিত হয়েছে।উপজেলা প্রশাসন‌ের আয়োজনে, উপ‌জেলা হলরু‌মে (২৬ আগস্ট) বুধবার সকাল ১১টায়  ইসলামিক ফাউন্ডেশন এর ফিল সুপারভাইজার ,মোঃ আসাদুজ্জামান এর  সঞ্চালনায়, উপ‌জেলা নির্বাহী অফিসার এটিএম আরি‌ফ এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) এসএম মেহেদী হাসান,বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএন‌পি সদস্য সচিব হায়দার আলী মিঞা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি,  তৌ‌হিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাহফুজা রহমান, জামায়াতে ইসলামী পৌর জোনের সভাপতি আব্দুল আজিজ,পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, এন সি পি নেতা সাখাওয়াত হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম, মুফতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ আজাদী সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ চত্বর মসজিদের ইমাম , মুফতি শাহাদাত বিন শাফি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়