বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনবসতির মাঝে অনুমোদনহীন লেয়ার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মোল্লাবাড়ি গ্রামে জনবসতির মাঝখানে অনুমোদনবিহীন একটি লেয়ার মুরগির খামার পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রুবেল মোল্লা, তিনি মৃত ফজলুল হক মোল্লার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই খামার পরিচালনা করা হচ্ছে। খামার থেকে নির্গত তীব্র দুর্গন্ধে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানান, দিনের বেশিরভাগ সময় দুর্গন্ধের কারণে ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হয়। এছাড়া মাছি ও বর্জ্যের কারণে পরিবেশ দূষণের আশঙ্কাও বাড়ছে। তারা অভিযোগ করেন, এভাবে খামার পরিচালনা অব্যাহত থাকলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল মোল্লার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী বলছেন, জনবসতির মধ্যে এ ধরনের খামার পরিচালনায় যথাযথ নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করা জরুরি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়