বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিগত প্রায় ২ দশক উন্নয়ন বঞ্চিত ছিল বগুড়া: এলজিআরডি প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: গত ১৯ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২০ মে) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সদ্যঘোষিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বিগত সরকারের আমলে জেলাটিকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

তিনি বলেন, বগুড়ায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পাশাপাশি কার্গো বিমান ওঠানামার সুবিধা থাকবে।

উত্তরাঞ্চলের কৃষিপণ্য, বিশেষ করে আলু ও সবজি, কার্গো বিমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মীর শাহে আলম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়