বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়নে গনশুনানী

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে এ্যামবাসি অফ সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে সোমবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গনশুনানীর আয়োজন করা হয়। উক্ত গনশুনানীতে সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি মাহবুব-ই-খোদা টুটুল, উপজেলা সমবায় অফিসার মো: রানা ইসলাম, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো: জাইদুল ইসলাম, রাজাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নুরুল ইসলামসহ রাজাপুর ইউনিয়নের নারীদল, পুরুষদল, যুবদল, কিশোর কিশোরী দল, জিকা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গন শুনানী অনুষ্ঠানটি পরিচালনা করেন  প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার, সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নুরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোছা: আকতারী বেগম, এফএফ মোছা: আকলিমা খাতুন প্রমুখ ! সেবাদাতাগণ তাদের সংশ্লিষ্ট দপ্তরের প্রদেয় সেবা সমূহ উপস্থিত সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে সেবাগ্রহীতাগন নিজেদের বিভিন্ন অস্বচ্ছ ধারনা সম্পর্কে সেবাদাতাদের প্রশ্ন করার মাধ্যমে স্বচ্ছ ধারনা লাভ করেন।

গনশুনানীর মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতা হিসেবে নিজেদের অবস্থান যাচাই করতে পেরেছেন। তারা মনে করেন এতে করে সেবাদাতাগন আরও সেবামুখী হবেন। সম্মিলিত উদ্যোগে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে। সেবার মান বৃদ্ধি পাবে। গন শুনানী তাদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিয়েছে। অংশগ্রহনকারীগন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদেয় সেবাসমূহ তারা নিজেরা জেনেছেন এবং পরিবার ও এলাকায় ছড়িয়ে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়