গাজীপুরে ঝড়ে ভাঙা গাছ কাটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় বুধবার সকালে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে আঃ আলিম(৫০) নামে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছেএ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে|
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মে কালবৈশাখী ঝড়ের সময় কালামপুর এলাকার একটি বড় গাছ ভেঙে পড়ে| এতে স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হয়| পরে বুধবার সকালে গাছটি সরানোর জন্য আলিমসহ কয়েকজন কাজ শুরু করেন| একপর্যায়ে আলিম একটি বড় ডাল ধরে টান দিলে হঠাৎ ডালটি ভেঙে তার শরীরের ওপর এসে পড়ে| এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়|
পরে স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন|
এদিকে এলাকায় শান্ত ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত আলিম| তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের মাঝে শোকের মাতম বিরাজ করছে| প্রতিবেশী ও স্বজনরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন|
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেকেই এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণভাবে গাছ কাটার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন|
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় গাছ থেকে মৃত্যুও ঘটনাটি শুনেছি| তবে এটি একটি দূর্ঘটনা|



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।