বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির কর্মসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান।

৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে এসময় অনুষ্টিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আবু মুছা মোঃ হামিদ, নাহিদ ইসলামসহ ৪নং ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা।

এসময় বক্তারা বলেন, শিক্ষকতার পাশাপাশি কাজির কাজ করার কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডের এবং বাল্য বিবাহর  সঙ্গে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়