বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন: আসিফ নজরুল

সংবাদের আলো ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তার ছাত্রজীবন নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

গতকাল বুধবার (১৩ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় ২ মাস নিয়মিত ক্লাসও করেছেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক এই আইন উপদেষ্টা বলেন, ‘তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টা আমি জানতাম।’

তিনি আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে রয়েছেন সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।

পড়াশোনা অসম্পন্ন রয়ে যাওয়ার কারণ হিসেবে অধ্যাপক আসিফ নজরুল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। সে সময় জেনারেল এরশাদের কর্তৃত্ববাদী শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয়-জীবন সংক্ষিপ্ত হয়ে যায় বলে তিনি মনে করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়