কামারখন্দে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে এক মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার চৌয়াড়ি এলাকায় কামারখন্দ থানা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে শিশির (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত শিশির উপজেলার চৌয়াড়ি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
কামারখন্দ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।