বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আদ্-দ্বীনে ৬ নবজাতক মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা আজ

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আজ বুধবার (৩ জুন) তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে পৌঁছেছেন।

এদিকে, এ ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদফতরের আরেকটি তদন্ত কমিটি। অধিদফতরের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন)।

অন্যদিকে, আদ্-দ্বীন হাসপাতালের তদন্ত কমিটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাদের প্রতিবেদন। এছাড়া, ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্য-উপাত্ত নিয়েছে রমনা থানা পুলিশ।

গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রহস্যজনভাবে ৬ নবজাতকের মৃত্যু হয়। এতে এক শিশুর অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেন।

তদন্তের খাতিরে অনুসন্ধান চালাতে যেয়ে হাসপাতাল ভবনেই মেলে একটি ইলেকট্রিক রুটি তৈরির কারখানার সন্ধান। এতে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের ডিজি। পরে জানানো হয়, পরিবেশ অধিদফতর থেকেই এই বেকারির অনুমোদন দেয়া হয়েছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়