,

শিরোনাম

নওগাঁয় দোকানের কর্মচারীর বিরুদ্ধে চুরির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের ডালপট্টি এলাকার একটি দোকান থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় দোকানের মালিক বন্ধন মহতো নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত ২৪ আগস্ট বিকেল ৫ টার পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মচারীর নাম কমল চন্দ্র রায় (২৫)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ মোহাম্মদপুর গ্রামের গনেশ রায়ের ছেলে। তিনি নওগাঁ শহরের কালিতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। প্রায় এক বছর ধরে ‘তারা মা হলুদ ভান্ডার’ দোকানে কাজ করতেন।

অভিযোগে জানা যায়, ২৪ আগস্ট বিকেল ৫টার দিকে দোকানের দায়িত্ব কমল চন্দ্র রায়ের কাছে রেখে বাড়িতে যান মালিক বন্ধন মহতো। সন্ধ্যা ৭টার দিকে তিনি দোকানে ফিরে আসেন। কিছুক্ষণ পর কমল চন্দ্র রায় প্রস্রাব করার কথা বলে দোকান থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ক্যাশ ড্রয়ার খুললে দেখতে পান, ড্রয়ারে রাখা প্রায় ৬৮ হাজার ২৪০ টাকা নেই। দীর্ঘ সময় পরও কমল চন্দ্র রায় দোকানে ফিরে না আসায় তাঁর সন্দেহ হয়।

পরে কমল চন্দ্র রায়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। এরপর কালিতলায় তার ভাড়া বাসায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি।

দোকানের মালিক বন্ধন মহতো বলেন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময় কমল চন্দ্র রায় টাকা নিয়ে চলে গিয়েছেন বলে তাঁর ধারণা। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়