রাজধানীতে উল্টোপথে মন্ত্রী মিল্লাতের গাড়ি, মামলা
সংবাদের আলো ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি উল্টোপথে বেপরোয়াভাবে চালানোর অভিযোগে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি বলেছেন, একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টার দিকে সার্কিট হাউজ সড়কের উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। ‘রেঞ্জ রোভার’ ওই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট দুইটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে, এটিকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় মামলা ঠুকার খবরে আজ সচিবালয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।