,

শিরোনাম

কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংবাদের আলো ডেস্ক: কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেশনে কসমেটিকা ঢাকার তিনদিনের প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রদর্শনীতে অংশ নেয় ১৬ টি দেশের প্রসাধনী ব্র্যান্ড ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাসহ আরও অনেকেই ।

শামা ওবায়েদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কাঁচামাল ও আন্তর্জাতিক মান বজায় রাখা গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কূটনীতির শক্তিশালী ক্ষেত্র তৈরি হবে।

এ সময় দেশজ সার্টিফাইড হারবাল উপাদানের শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়