সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে হাইকোর্টের নির্দেশ

সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এনসিপির এই নেত্রী।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে, নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়