রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গুজব ছড়ানোর দায়ে সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

সংবাদের আলো ডেস্ক: গুজব ও উসকানিমূলক অপতথ্য প্রচারের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ অন্যান্যদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনটির নেতারা রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভিসির কাছে একটি লিখিত আবেদন জমা দেন।

ছাত্রদল নেতারা জানালেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কারো শিক্ষার পরিবেশ নষ্ট না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

নতুন ধারার ছাত্ররাজনীতির মধ্য দিয়ে বিএনপির এ ছাত্র সংগঠন ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে নেতারা উল্লেখ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়