রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রাম্পকে নোবেল দেওয়ায় কোনো ‌‘অনুশোচনা’ নেই: মাচাদো

সংবাদের আলো ডেস্ক: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল প্রতীকীভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই।

শনিবার (১৮ এপ্রিল) মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘বিশ্বে এমন একজন নেতা আছেন, যিনি ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য নিজের দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলেছেন।’

মাচাদো বলেন, জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মেডেলটি তাকে দেন। 

এর মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে মাদুরো নিউইয়র্কে মাদক-সংক্রান্ত অভিযোগে আটক আছেন।

মাচাদো বলেন, ট্রাম্পের এই সামরিক অভিযান ভেনেজুয়েলার জনগণ কখনো ভুলবে না। তাই তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’

তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তিনি শিগগিরই ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন। মাদ্রিদে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

মাচাদো বলেন, গত ২৭ বছর আমরা যে সংগ্রাম করেছি, তা ছিল এমন একটি দিনের জন্য—যেদিন আমরা একসঙ্গে ফিরে এসে একটি স্বাধীন দেশ গড়ে তুলব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়