শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কনকচাঁপা, বেবী নাজনীনসহ বেশ কয়েকজন তারকার মনোনয়ন সংগ্রহের কথা শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন অভিনেত্রী চমক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন। চমক নিজেই খবরটি জানিয়েছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।

দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত তিনি ইতিবাচকভাবেই মেনে নেবেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন রুকাইয়া জাহান চমক। শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি চূড়ান্ত সবুজ সংকেত পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়