আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: আগের সরকারের ব্যর্থতার জন্যই হাম প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমান হাম যে পর্যায়ে আছে, তা দ্রুত নিরাময় হবে না। প্রত্যেকটা শিশুর শরীরে টিকা দেওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় প্রয়োজন।
বধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা। হাসপাতালগুলোতে আক্রান্তদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার বলে জানান তিনি।
হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি হজ টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজি ঠেকাতে আন্তরিকভাবে কাজ করছেন। জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে এটি পুরোপুরি বন্ধ হয়েছে, এমনটি বলা যাবে না। তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নারীদের সাইবার বুলিং থেকে সুরক্ষায় একটি বিশেষ সেল গঠন করা হবে। যারা বুলিংয়ের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও কৃষক কার্ডের প্রি-পাইলটিং প্রকল্পের জন্য ১১শ ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।