মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজধানীতে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করলো জামায়াত

সংবাদের আলো ডেস্ক: পহেলা বৈশাখে রাজধানীতে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিজাতীয় প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয় এ আয়োজন।

দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলসহ নানা লোকজ উপকরণ নিয়ে অংশ নেন অংশগ্রহণকারীরা। বাঙালিয়ানার সাজে শিশুদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রাজুড়ে দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানের পরিবেশনায় উৎসবের আবহ তৈরি হয়। অংশগ্রহণকারীরা গান ও আনন্দের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে বাঙালির সাংস্কৃতিক চেতনা পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

এ সময় বক্তারা এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়