ইরানে পুনরায় সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প
সংবাদের আলো ডেস্ক: যুদ্ধ বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানে সামরিক হামলা পুনরায় শুরু করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদন অনুসারে, বড় আকারের পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে সীমিত পরিসরে লক্ষ্যভিত্তিক হামলার দিকেই ঝুঁকছে ওয়াশিংটন। তেহরানের ওপর চাপ বাড়াতে নির্দিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনাকে টার্গেট করার পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক বিকল্পও বিবেচনায় রাখছে হোয়াইট হাউস। এর মধ্যে ইরানের বন্দরগুলোর সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণে নৌ-অবরোধের ঘোষণাও দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।