কুয়েতে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলা চালাল ইারান
সংবাদের আলো ডেস্ক: কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানি ড্রোনগুলো ওই দ্বীপে থাকা স্যাটেলাইট সরঞ্জাম ও অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে আঘাত হানে।
তিনি আরও বলেন, এর আগে বারবার ইরানের হামলার মুখে পড়ার পর মার্কিন বাহিনী আরিফজান ক্যাম্প থেকে সরে এসে ওই দ্বীপে অবস্থান নেয়।
উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত বুবিয়ান দ্বীপ কুয়েতের উপকূলীয় দ্বীপমালার মধ্যে সবচেয়ে বড়।
এর আগে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানের হামলার পর ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে উত্তর কুয়েতে ছয়জন আহত হয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।