‘শ্রমবান্ধব নীতি প্রণয়নে সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলও গভর্নিং বডি’
সংবাদের আলো ডেস্ক: শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি। সম্প্রতি সুইজারল্যান্ডে গভর্নিং বডির মিটিং শেষে দেশে ফিরে এমন কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে আগামী জুনে সংস্থাটির মহাপরিচালকের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, জুলাইয়ে জেনেভায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে যোগ দিতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।