,

শিরোনাম

এবার ট্রাম্পের হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে ‘নরক’ নামানোর পাল্টা হুমকি ইরানের

সংবাদের আলো ডেস্ক: ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে, তাদের অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য ‘নরক হয়ে উঠবে’ বলে সতর্কবার্তা দিয়েছে ইরান।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি শনিবার এ সতর্কবার্তা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, যদি ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হরমুজ থেকে অবরোধ তুলে নেওয়া এবং সমঝোতা চুক্তিতে আসতে ব্যর্থ হয়— তাহলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। তিনি এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ সতর্কবার্তা দিলো ইরানের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : রোয়া নিউজ

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়