বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রুহুল কবির রিজভী

সংবাদের আলো ডেস্ক: সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনও বিকল্প নেই – বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এমন আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার কি কী দায়িত্ব পালন করবে, তার কি দায়িত্ব এটি বুঝতে পারে। দেশের গণতন্ত্র ভোটের মাধ্যমে একটি শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে বলেও জানান তিনি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়