বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০
সংবাদের আলো ডেস্ক: বুরুন্ডির একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন সেনাসহ ৫৭ জন।
বুধবার (১ এপ্রিল) দেশটির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মুসাগা এলাকায় অবস্থিত বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদের ডিপোতে মঙ্গলবার ঘটে বিস্ফোরণ। জানা গেছে, নিহতদের সবাই বেসামরিক।
কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনা। এতে বেশ কয়েকটি বাড়িঘর-যানবাহন ক্ষতিগ্রস্ত। পুড়ে গেছে বহু সামরিক সরঞ্জাম। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।