ভূঞাপুরে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত, বেড়েছে চাঁদাবাজী, ছিনতাই। কিশোর গ্যাংয়ের মদদদাতা সাবেক একজন ভাইস চেয়ারম্যান আত্মগোপনে থাকায় কিছু দিন উৎপাত বন্ধ থাকলেও ১২ ফেব্রæয়ারি নির্বাচনের পর আবার সক্রিয় হচ্ছে কিশোর গ্যাং। শনিবার (২ ফেব্রæয়ারি) রাতে ভূঞাপুর থানা পুলিশ কিশোর গ্যাংয়ের কয়েকজনকে আটক করে এবং তাদের নিকট থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
তারা ভ‚ঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়, হাসপাতাল মোড়, গণেশ মোড়, ভূঞাপুর রেল ওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে চুরি ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িত রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা টেন্ডারবাজি, ইভটিজিং, চুরি, চাঁদাবাজি, ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা ছিনতাই, মহিলাদের ব্যাগ ছিনতাই, মারামারি, ভয় ভীতি প্রদর্শনসহ নানা অপকর্ম করছে। একসময়ে ফলে ভ‚ঞাপুরে সাধারণ মানুষ অত্যাচারে অতিষ্ট হয়ে ‘কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ গঠন করতে বাধ্য হয়েছিলো। ভ‚ঞাপুর বাজার বণিক সমিতির সেক্রেটারি গোলাম কিবরিয়া মুকুলকে আহবায়ক করে ‘কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ গঠিত হয় এবং তারই নেতৃত্বে ১২ সেপ্টেম্বর বিশালাকৃতির মানববন্ধন হয় এবং কিশোর গ্যাং বন্ধে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
কিশোর গ্যাংয়ের সদস্যরা কিশোর গ্যাংয়ের সদস্যরা বৃহস্পতিবার গণেশ মোড়ে দুইজনকে গুরতর আহত করে। শনিবার ভূঞাপুর থানা পুলিশ ভ‚ঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড় থেকে কিশোর গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করে এবং তাদের নিকট থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।