সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উলিপুর উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও থাকার ঘরের সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রদত্ত সহায়তার মধ্যে ছিল—চাল, ডাল, চিনি, আয়োডিনযুক্ত লবণ, ভোজ্য তেল ও ছোলাবুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

পাশাপাশি তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর থানা; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধবা রাবেয়া বেওয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের জন্য দোয়া করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হলে সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ