বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে মেয়েকে গুলি করে হত্যা করেন বাবা

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস। বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বাবার গুলিতেই প্রাণ হারান এক ব্রিটিশ নারী। ঘটনার দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাবার সঙ্গে তার তর্ক হয়েছিলো বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা, ২৩ বছর বয়সী লুসি হ্যারিসনকে, ২০২৫ সালের ১০ জানুয়ারি, ডালাসের কাছে প্রস্পার এলাকায় বাবার বাড়িতে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। মেয়েটির প্রেমিক স্যাম লিটলার জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে অভিষেকের প্রস্তুতির সময় লুসি ও তার বাবার মধ্যে ‘বড় ধরনের তর্ক’ হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাবা ক্রিস হ্যারিসনের আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে কথা উঠলে লুসি প্রায়ই বিরক্ত হয়ে যেতেন। কারণ, লুসি ছোট থাকতেই অতিরিক্ত মদ্যপানের কারণে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন।

ঘটনার দিন হ্যারিসন প্রায় ৫০০ মিলিলিটার সাদা ওয়াইন পান করেন লুসির বাবা। লিটলার জানান, ১০ জানুয়ারি সকালে ট্রাম্প নিয়ে তর্কের একপর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন: ‘আমি যদি ওই পরিস্থিতির মেয়েটি হতাম এবং যৌন নির্যাতনের শিকার হতাম, তাহলে আপনার কেমন লাগত?’

এর জবাবে ক্রিস হ্যারিসন বলেন, তার সঙ্গে আরও দুটি কন্যা রয়েছে। লিসা তার একমাত্র কন্যা নয়। তাই ট্রাম্পের বিষয়টি তাকে খুব একটা বিচলিত করতো না।

আদালতে নিজের অপরাধ স্বীকার করে লুসির বাবা বলেন, মদ্যপানের কারণে ‘স্বল্প সময়ের জন্য আবেগপ্রবণ’ হয়ে গিয়েছিলেন তিনি।

ঘটনার সময় লুসি রান্নাঘরে ছিলেন। ক্রিস হ্যারিসন তাকে হাত ধরে বাড়ির নিচতলার একটি কক্ষে নিয়ে যান। এরপর প্রায় ১৫ সেকেন্ড পর একটি বিকট শব্দ শোনা যায়। লিটলার ঘরে ঢুকে দেখেন, লুসি মেঝেতে পড়ে আছেন এবং লুসির বাবা চিৎকার করে কাঁদছেন।

আদালতের শুনানিতে লুসির মা জানান, তার মেয়ে ছিলেন খুবই ভালো একজন মানুষ। লুসি মানুষের জন্য ভাবতেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক করতে ভালোবাসতেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়