বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনার আতাইকুলায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে ৫ ভরি স্বর্ণালঙ্কার

নিজস্ব প্রতিবেদক: পাবনার আতাইকুলার ভুলবাড়ীয়া গ্রামের একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সুযোগে চোরেরা আলমারির ড্রয়ার ভেঙ্গে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৭৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

গত ৩১ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে বাড়িতে না থাকায় আতাইকুলা থানার ভুলবাড়ীয়া গ্রামের শ্রী স্বপন রায়ের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্বপন রায় জানান, গত ৩১ জানুয়ারি শুক্রবার দুপুর ৩ টার সময় আমি আমার স্ত্রীকে চিকিৎসা করার জন্য ঢাকাতে নিয়ে যাই এবং বাড়িতে তালাবদ্ধ করে বের হই। ডাক্তার দেখিয়ে বুধবার আমরা বাড়িতে এসে দেখি আমার বাড়ির লোহার কেচিগেটের তালা গেঙ্গে আমার ঘরের তালা ভেঙ্গে আলমারির কয়েকটি ড্রয়ার ভেঙ্গে চোরেরা প্রায় ৫ ভরি স্বর্ণের গহনা ও ৭৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামিরুল ইসলাম বলেন, বসতঘর থেকে টাকা ও স্বর্ণ চুরি হয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এটার অনুসন্ধান শুরু করে দিয়েছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়