সিরাজগঞ্জ পবিস-১ এর জিএম আবু আশরাফের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নারায়ণ মালাকার: সিরাজগঞ্জের উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সিরাজগঞ্জ ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো: ছালেহ‘র অবসর জনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির সদর দপ্তরে বোর্ডের সভাপতি ইলোরা পারভীনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো: হাফিজুর রহমান।
সিরাজগঞ্জ পবিস-১ এর ডিজিএম শামীম খান ও মো: নেজামুল ইসলামের উপস্থাপনায় অশ্রুসিক্ত কন্ঠে বিদায়ী বক্তব্য রাখেন সিনিয়র জিএম আবু আশরাফ মো: ছালেহ। বিদায়ী বন্ধুর আগামী দিন গুলো শুভ কামনা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা পবিস এর জিএম আহমেদ শাহ আলজাবের, সিনিয়র জিএম সোহরাব হোসেন, নাটোর পবিস-১ এর জিএম ফখরুল আলম, ঠিকাদার প্রতিষ্ঠানের সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ। এসময় পবিসের পরিচালকবৃন্দ, অসংখ্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।