শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না – ভূঞাপুরে আব্দুস সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, তিনি নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “শ্রমিকদের মধ্যে সবাই এক দলের নয়।

কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির। দলমত নির্বিশেষে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন। আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে ভূঞাপুরের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সব সমস্যার সমাধান একবারেই সম্ভব নয়, তবে ধারাবাহিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” এর আগে বক্তব্য দেন তার কন্যা ডা. সাফায়েত বিনতে সালাম। তিনি বলেন, “আমার বাবা নির্বাচিত হলে ভূঞাপুরের যে ইউনিয়নে সর্বোচ্চ ভোট পাবে, সেখান থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

শ্রমিকদের পাশে তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও দলমত নির্বিশেষে পাশে থাকবেন—এটাই আমার বিশ্বাস।” উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন এবং অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়