বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে সাংবাদিকদের সাথে ১১ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে মত বিনিময় করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১১ দলীয় জোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রা‌তে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে উলিপুর ইমপাওয়ারমেন্ট হাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আস‌নে আলো‌চিত এই প্রার্থী ব‌লেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমরা ইনসাফ প্রত্যাশা করি। যা সত্য, তাই প্রকাশ করবেন, কারও প্রতি পক্ষপাতিত্ব করবেন না। এতে যদি আমরা একটি ভোটও না পাই, তবুও কোনো আক্ষেপ থাকবে না।

সভায় তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং উলিপুরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি পিছিয়ে পড়া উলিপুরের সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান সৃ‌ষ্টি, নদী কে‌ন্দ্রিক উন্নয়ন, দক্ষ জনবল তৈ‌রি, মেধাবী শিক্ষার্থী‌দের বা‌হি‌রে পড়া‌লেখার সু‌যোগ এবং শিল্পখাতের বিকাশে তার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ব্যারিস্টার সালেহী বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচ‌নে প্রশা‌স‌নের পাশাপা‌শি গণমাধ্যমের পূর্ণ সহ‌যো‌গিতা কামনা কর‌ছি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অ্যাড. কামাল কবির লিটন, সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, জাতীয় নাগ‌রিক পা‌র্টি (এনসিপির) উপ‌জেলা সমন্বয়ক সাখাওয়াত হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে প্রার্থীর কা‌ছে নানা বিষয়ে প্রশ্ন ও মতামত প্রদান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়