সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত

সংবাদের আলো ডেস্ক: ইরানের বদলে এখন থেকে ভারত ভেনেজুয়েলার তেল কিনবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) ট্রাম্প বলেন, ভারত ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে এ চুক্তি করেছি।”

ভেনেজুয়েলার তেল কেনায় ২০২৫ সালের মার্চে ভারতীয় প্ণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প।

ট্রাম্পের এ দাবি নিয়ে ভারত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যাবে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ।

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত। কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা শূন্যে নেমে আসে।

এদিকে গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটিই মোদির প্রথম ফোনালাপ ছিল। ওই সময় তারা দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: এনডিটিভি

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়